এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় র্যালিটি পাটকেলঘাটার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরুলিয়া ইউনিয়ন আ’লীগের নিজস্ব কার্যালয়ের বাজার মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ সরুলিয়া ইউনিয়ন ও সহযোগি সংগঠনের আয়োজনে ১৯৭২’র ১০ জানুয়ারি জাতির জনকের সেই বিশেষ দিনটি স্মরণ করে আলোচনা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন, শিক্ষক সন্তোষ কুমার পাল, উপাধ্যক্ষ স.ম আতিয়ার রহমান, এ্যাড. আব্দুস সামাদ, কার্তিক চন্দ্র, প্রধান শিক্ষক বাবলুর রহমান, আ’লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, শেখ জহুরুল হক, মাওঃ আনসার আলী, কুমিরা ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাহাবুব হোসেন মিন্টু, ইমরান হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক আজ এই দিন দেশে ফিরে বাঙ্গালি জাতির গৌরব রচনা করেছিলেন। তার দেশপ্রেমের জীবনাদর্শ সমগ্র বাঙ্গালির জন্য এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। সেই গৌরবের ইতিহাস নিয়ে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার বাস্তব প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে।


