খুলনায় শীতের পোশাকের ৩০-৩৫ দোকান পুড়ে ছাই

মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে খুলনায় পুরাতন কাপড়ের মার্কেটের শীতের পোশাকের ছোট-বড়ো ৩৫টি দোকান।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া ও বয়রা স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে।

খুলনা সদর থানার এসআই ইকবাল জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। অনুসন্ধান চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।