খুলনায় কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম।
আজ মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল সাতটার দিকে খুলনার তেরখাদা উপজেলার হাঁড়িখালীতে কলেজের অদূরে একটি রাস্তায় দেশীয় অস্ত্র দিয়ে আবদুল কাদেরকে কুপিয়ে জখম করা হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাতটার অধ্যক্ষের ওপর হামলা করা হয। এ হামলায় তিনি জখম হয়েছেন। তবে এখনও কাওকে আটক করা যায়নি।
ওসি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে কলেজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলার ঘটনা ঘটছে।