খুলনার শিরোপা জয় চট্টগ্রামকে হারিয়ে

খুলনার  শিরোপা জয় চট্টগ্রামকে হারিয়ে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের মতো বড় ম্যাচে মাত্র ১৫৫ রানের লক্ষ্য দিয়েও জেমকন খুলনা লড়াই করেছে এবং জিতে শিরোপা ঘরে তুলেছে । এই ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের টি-টোওয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংসেই খুলনাকে এনে দেয় লড়াই করার পুঁজি। তাতেই হারিয়ে দেয় আসরের অন্যতম ধারাবাহিক দল গাজী গ্রুপ চট্টগ্রামকে।

আজ ১৮ ডিসেম্বর বিকেলে টসে জিতে জেমকন খুলনাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ব্যাট করতে নেমে হতাশ করেন আগের ম্যাচে ৮০ রানের ইনিংস খেলা জহুরুল ইসলাম অমি। নাহিদুল ইসলামের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে।

আরেক ওপেনার জাকির হোসেনের ২৫ রান করে বিদায় নেয়ার আগে দুই নম্বরে ব্যাট করতে নামা ইমরুল কায়েস ফেরেন ৮ রান করে।

দলের বিপর্যয়ে মাহমুদউল্লাহ হাল ধরেন আরিফুল হককে নিয়ে। তবে আরিফুল ২১ রান করে ফিরলে মাহমুদউল্লাহ একপ্রান্ত আগলে রেখে বড় করতে থাকেন সংগ্রহ

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।