মোবারকগঞ্জ চিনিকলের ২০২০-২১ মাড়াই মৌসুমের উদ্ধোধন

মোবারকগঞ্জ চিনিকলের ২০২০-২১ মাড়াই মৌসুমের উদ্ধোধন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রায় ৪’শ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দক্ষিন অঞ্চালের একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের ২০২০ – ২০২১ মাড়াই মৌসুমের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ঝিনাইদহ- ৪ আসনের সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

মোচিক মিলের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানের আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন আখচাষী কল্যান সমিতির সভাপতি জহুরুল ইসলাম ও মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু, মোচিকের মহাব্যাবস্থাপক কৃষি আহসান হাবিব। এ সভার মাধ্যমে মিলের বড় আখচাষী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শাজাহান শেখ ও একরে অধিক আখ ফলন করায় কৃষক আনোয়ার হোসেনের হাতে সন্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি এমপি আনার।

সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষনা করেন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখ, চলতি মাড়াই মৌসুমে চিনিকলটি প্রায় এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার মেট্রিকটন চিনি আহরনের লক্ষমাত্রা নির্ধারণ করেছে। আর চিনি আহরনের হার ধরা হয়েছে ৬.২৫%। মিলটির কার্যক্রম চলবে ১২১ দিন। এ মিলে আখ চাষী রয়েছে প্রায় ৫ হাজার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।