× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্যাস কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় মসজিদের এসি বিস্ফোরণে দগ্ধ ৪০, মৃত্যু এক

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
মসজিদের এসি বিস্ফোরণ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মসজিদের এসি বিস্ফোরণে ৪০ জন মুসল্লি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এক শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।

অনেক দিন ধরেই এই মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের লাইন লিক হয়ে গেছে এমন অভিযোগ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানানো হলেও তারা কিছুই করেনি। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা গেছে, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে মসজিদের সামনের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ৬টি এসিও বিস্ফোরণ ঘটে।

এ সময় মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় মসজিদে থাকা মুসল্লিদের গায়ে আগুনের ফুলকি গিয়ে পড়লে একে একে দগ্ধ হতে থাকেন। মসজিদের ভেতর থেকে আসতে থাকে মুসল্লিদের চিৎকার। পরে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।মসজিদের এসি বিস্ফোরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদটিতে দেড় থেকে দুইশ’ মুসল্লি এশার নামাজে অংশ নেন। জামাত শেষে মুসল্লিরা যখন সুন্নত নামাজ আদায় করার সময় ৬ টি এসি বিস্ফোরিত হয়।

এদিকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডা. নাজমুল হোসেন জানান, রাত ৯টা থেকে একের পর এক রোগী আসছিল। তাদের সবার নাম লিপিবদ্ধ করা সম্ভব হয়নি। যেসব রোগী এসেছে তাদের ৭০ থেকে ৭৫ ভাগ দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

শুধুমাত্র গাফিলতির কারণেই এতো বড় দুর্ঘটনা। এ প্রশ্ন সামনে এসেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে অনেকটাই পরিস্কার, গ্যাস লাইনের লিকেজ থেকেই এই বিস্ফোরণ। দুর্ঘটনাস্থলে গ্যাসের অস্তিত্বের প্রমাণও মিলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অনেকদিন ধরেই এই মসজিদের নিচ থেকে তিতাসের লাইনের লিকেজ থেক গ্যাস বের হবার গন্ধ পাওয়া যাচ্ছিল। এ নিয়ে বারবার অভিযোগ করেও কোন পদক্ষেপ না নেয়ার অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা বলেন, মসজিদ বন্ধ থাকা অবস্থায় ভিতরে গ্যাসের লিক হয়ে যায়। পুরো মসজিদের কক্ষটি গ্যাস চেম্বারে পরিণত হয়। এরপরেই এসির বিস্ফোরণ। আর সঙ্গে সঙ্গে গ্যাসের এমন অবস্থা থাকায় বিস্ফোরণের মাত্রা তীব্র হয়। অনেক দিন ধরেই এই মসজিদের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের লাইন লিক হয়ে গেছে এমন অভিযোগ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানানো হলেও তারা কিছুই করেনি। তারা আরও জানান, মাঝেই মাঝেই মসজিদের ভিতরের গ্যাসের কটু গন্ধ পাওয়া যেতো। কিন্তু তিতাস গ্যাস কর্তৃপক্ষের কোন টনক নরেনি।

এদিকে এমন ভয়াবহ দুর্ঘটনার পর এখন তিতাস কর্তৃপক্ষ গ্যাস লিকেজ ঠিক করতে বিস্ফোরণে প্রায় ধংস্প্রাপ্ত মসজিদে শ্রমিক পাঠিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।


এ ক্যটাগরির আরো খবর..