× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

খুলনার রাকিবের হত্যা মামলায় ২ জনের ফাঁসি

admin
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

খুলনা প্রতিনিধি: শিশু রাকিব হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

রবিবার বেলা ১২টা ৫০ মিনিটে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- শরিফ খান ও মিন্টু খান। এ মামলায় খালাস পেয়েছেন বিউটি বেগম।

গত ৬ সেপ্টেম্বর মহানগর আদালত বিচার কাজ শুরুর জন্য মামলাটি দায়রা জজ আদালতে পাঠান। আদালত গত ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর টানা ৫দিন ও গত ২৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শেষে ৮ নভেম্বর মামলার রায়ের দিন ঘোষণা করেন।

গত ৩ আগস্ট বিকালে নগরীর টুটপাড়ায় মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক ওমর শরীফ, তার কথিত চাচা মিন্টু খান চাকরি ছেড়ে দেয়ার অপরাধে শিশু রাকিবকে ধরে নিয়ে মোটরসাইকেলে হাওয়া দেয়ার মেশিন দিয়ে তার পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়। এতে নাড়িভুঁড়ি ছিঁড়ে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..