× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনায় ‘ইসলামী আন্দোলনের’ নেতাকে গুলি করে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ২ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ নেতা নিহতহয়েছেন।

আজ শুক্রবার রাত ৮টার দিকে আঞ্জুমান রোডের মসজিদের পাশে ওই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম শেখ ইকবাল সারওয়ার (৪৫)। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন বলে জানা গেছে। তিনি সাইকেলের যন্ত্রাংশেরব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, মাগরিবের নামাজ শেষে মসজিদের পাশেরাস্তায় কয়েকজন পাট ব্যবসায়ীর সঙ্গে আলাপ করছিলেন ইকবাল সারওয়ার। এই সময় তাঁর ফোন বেজে উঠলে তিনি একটু দূরে সরে গিয়ে কথা বলেন। তখনই দুর্বৃত্তরা ইকবালের বুকে তিনটি গুলি করে। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ইকবালকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেআনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইকবালের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর মেয়ের জামাতা কিছুদিন আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।ঘটনার পরপরই খুলনা মহানগর পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নিহত ইকবাল একসময় আখতার হোসেন খোকনের সহযোগী ছিলেন। আখতার হোসেন টাইগার খোকন নামে পরিচিত ছিলেন। তিন সহযোগীসহ ১৯৯৭ সালের ২৯ নভেম্বর দুর্বৃত্তদের গুলিতেনিহত হন আখতার হোসেন খোকন। ওই সময় দৌলতপুর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন আখতার আর সাধারণ সম্পাদক ছিলেন ইকবাল সারওয়ার।


এ ক্যটাগরির আরো খবর..