× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

খালেদা জিয়া প্রয়াত গনির পরিবারের পাশে

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা ড. আর এ গণির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে তার ধানমন্ডির বাসভবনে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর এ গনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

শনিবার রাত পৌনে ১০টার দিকে আর এ গনির বাসায় যান তিনি। সেখানে কিছুক্ষণ তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমবেদনা জানান খালেদা জিয়া।

এ সময় আর এ গনির মেঝ মেয়ে রওনক খান, ছোট মেয়ে শারমিন গণি ও একমাত্র ছেলে নূরাইন গনির সঙ্গে কথা বলেন বিএনপি নেত্রী। বড় মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ইয়াসমিন ফারুক দেশে আসতে পারেননি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, প্রাক্তন সংসদ সদস্য শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মারা যান আর এ গনি। পরে শুক্রবার বনানী করবস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..