× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া ও তারেক রহমান ওমরাহ করলেন

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সৌদি আরবের বাদশার রাজকীয় অতিথি হিসেবে ওমরাহ হজ পালন করেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পবিত্র নগরী মক্কায় দুজন ওমরাহ পালন করেন।

গতকাল রাত ১০টা ৪০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমান ওমরাহ পালন করেন। ওই সময় তাঁদের সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগম।

ওমরাহ পালনকালে আরো উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবদুর রহমান, মক্কা বিএনপির নেতা আবুল কালাম আজাদ, মাওলানা রফিক আহমেদ, মক্কা বিএনপির প্রাদেশিক কমিটির সভাপতি খন্দকার এম এ হেলাল, সিনিয়র সহসভাপতি জহির আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শাহাবুদ্দিন ও গিয়াস উদ্দিন চৌধুরী, মহিউদ্দিনসহ মক্কা ও জেদ্দার বিএনপি নেতারা।

ওমরাহ হজ শেষে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করেন।

এর আগে গত বুধবার রাত ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান রয়েল প্রটোকলের প্রধান নির্বাহী কর্মকর্তা। ওই সময় সৌদি আরবের বিভিন্ন অঞ্চলিক বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..