× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয় বরং অন্য ইস্যু বিএনপির

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আমার এখন সন্দেহ হয় বিএনপি নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত কিনা। আমার তো মনে হয়, তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, রাজনীতি করার ইস্যু খুঁজছেন। তাদের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নয়, ইস্যু গুরুত্বপূর্ণ। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (১৮ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একথা বলেন।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্বজনরা যখনই চাইছেন, তখনই দেখা করতে পারছেন। ওটা একটা জেলখানা, কারও বাসভবন তো নয়, যে বিএনপি নেতারা যখন-তখন দেখা করতে পারবেন।

খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে মন্ত্রী বলেন, সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমাদের জানা নেই।

কারাবন্দি থাকা অবস্থায় শেখ হাসিনা স্কয়ারে চিকিৎসা নিয়েছিলেন। তবে খালেদা জিয়া কেন ইউনাইটেডে চিকিৎসা নিতে পারবেন না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের নেত্রীকে সিএমএইচে চিকিৎসা করানোর সুযোগ পেলে স্কয়ারে নিয়ে যেতাম না।


এ ক্যটাগরির আরো খবর..