× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী ঝিনাইদহে ফিলিং ষ্টেশনের তেল নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতার মৃত্যু বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

নিউজ ডেস্ক

খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ টাকা দিয়ে কেনা : ড. হাছান মাহমুদ

admin
হালনাগাদ: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ টাকা দিয়ে কেনা : ড. হাছান মাহমুদ

খালেদা জিয়ার ‘মাদার অব ডেমোক্রেসি’ টাকা দিয়ে কেনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, যে সংগঠন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সার্টিফিকেট দিয়েছে, তাদের পরিচিতি নেই। এরা নতুন একটা সংগঠন। বিএনপি যে ফার্মের সঙ্গে লবিস্ট করতে চুক্তি করেছে, সেই ফার্মই খালেদা জিয়াকে এ সার্টিফিকেট দিয়েছে।

হাছান মাহমুদ জানান, ভারতের রাষ্ট্রদূত এর সাথে সাক্ষাত হয়েছে। আমরা দ্বিপক্ষীয় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের অনেকগুলো চ্যানেল ত্রিপুরায় দেখা যায়। সেখানে প্রদর্শনের ক্ষেত্রে তেমন একটা প্রতিবন্ধকতা নেই। কিন্তু পশ্চিম বাংলায় এগুলো দেখা যায় না। সেখানের ব্রডকাস্টাররা অনেক টাকা চায়। এটা কীভাবে সহজ করা যায় সে প্রসঙ্গে আলোচনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..