× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে বিএনপি

admin
হালনাগাদ: রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাত করবে বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ১০ সদস্যের একটি দলের।
এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি।

কমিটির অন্য সদস্যরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির একটি সূত্র থেকে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কারাগারে আদালত বসানোসহ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আলোচনা করবেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসনকে অবিলম্বে বিশেষায়িত হাসপাতালে বিশেষ করে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ারও অনুরোধ জানাবেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..