× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭ বছরের দণ্ডপ্রাপ্তকে দুই বছর কারাভোগে মুক্তি দিতে হবে কোন আইনে আছে: অ্যার্টনি জেনারেল

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত কিন্তু দুই বছর কারাভোগ করলে তাকে মুক্তি দিতে হবে আইনে কোথায় আছে- এমন প্রশ্ন রেখেছেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

রোববার (৯ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন রাখেন তিনি। বলেন, বেগম জিয়ার আইনজীবী অহেতুক সরকারকে দোষারোপ করছেন।

গতকাল বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে বিএনপি নেতারা তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। আপিলে তার সাজা বাড়ানো হয়। বর্তমানে গত দশ মাস ধরে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তারমধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি। মুক্তি পেতে হলে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে হবে তাকে।

কারাবন্দী হওয়ার পর আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি দলটি। দুই বছর পর গতকালের সমাবেশে বিএনপি নেতারা ঘোষণা দেন আগামী দিনে যে প্রক্রিয়ায় সম্ভব সে প্রক্রিয়া ধরে মুক্ত করা হবে বেগম জিয়াকে।


এ ক্যটাগরির আরো খবর..