× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

পিআইডি

খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
দাম কমিয়ে আনার বিষয়ে প্রথম অগ্রাধিকার

বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন ছিলেন না; তিনি সারা দেশের জনগণের নেত্রী ছিলেন। তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল—যা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর নেতৃত্বকালেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদখাতের উন্নয়নেও তাঁর দৃঢ় ভূমিকা ছিল।

উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..