× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

ডেস্ক

খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারত ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকার

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী।

আজ বুধবার (৩১ ডি‌সেম্বর) দুপুর পৌনে ১২টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর। এর আগে আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক এবং গতকাল রাতে আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..