× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

খালেদার সমালোচনা করেছেন ওবায়দুল কাদের

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

সিরাজদিখান প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলায়। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে অন্ধকারে ঢিল না মেরে সরেজমিনে পদ্মা সেতুর কাজ দেখে যান।

আজ রবিবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি পদ্মা সেতু প্রকল্প এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ আহ্বান জানান। এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ ঊধ্বর্তন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে আমাদের ওপর চুরির অপবাদ দিয়েছিল, কিন্তু প্রমাণ করতে পারেনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মা সেতুতে অতিরিক্ত ব্যয়ের টাকা নিয়ে কমিশনের যে অভিযোগ তুলেছেন তা অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, কারও সততা ও কাজের স্বচ্ছতা নিয়ে অভিযোগ করা ঠিক না। যেখানে ১৬ কোটি মানুষের স্বার্থ জড়িত সেটা নিয়ে রাজনীতি করা ঠিক না।

তিনি ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে এসে দেখে যান আমরা পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, ক্ষতিপূরণ এসব বিষয় কী সুন্দরভাবে সমাধান করেছি।

মন্ত্রী জানান, দুই পারে নদী শাসনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ, ফেরিঘাট ও লঞ্চঘাট স্থানান্তর এবং নির্মাণ হওয়ার কারণে পদ্মা সেতু প্রকল্পে অতিরিক্ত প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয় বেড়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..