খালেদার রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় শুনানি ১৭ ফেব্রুয়ারি

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১০ মামলায় চার্জগঠন ও একটি মামলায় চার্জশিট আমলে গ্রহনের শুনানী পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস সময় আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ঠিক করেন। পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে এদিন মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকায় সময় আবেদন করেন আইনজীবীরা। মামলাগুলোর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানা ৮টি নাশকতার ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার ২টি মামলা।

এর আগে ১১টি মামলার বিচার সদরঘাটস্থ আদালতে অনুষ্ঠিত হয়ে আসলেও গত ৮ জানুয়ারি সরকার ৮টি মামলার বিচার বকশিবাজারস্থ আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হওয়ার প্রজ্ঞাপন জারী করেন। যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যায়।

২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে ৮টি মামলা দায়ের করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামী করে চার্জশিট দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।