ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়ক উপকরণ ও শীত বস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়ক উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের স্বাধীন বাংলা বৃদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিট বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও স্থানীয় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন, প্রতিবন্ধী সেবা সহায়তা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে সবাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জী প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র, হুইল চেয়ার তুলে দেন।

এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রনালয় স্বীকৃতি প্রাপ্ত এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড.শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ্যাড. মাহাবুবার রহমান তালুকদার, ঝালকাঠি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কাঁঠালিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক পরিচালনা কমিটির লোকজনসহ স্থানীয় প্রশাসন, গণ্যমান্যব্যক্তিবর্গ এবং প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।