× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

খামেনির মৃত্যু – ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি

ACP
হালনাগাদ: রবিবার, ১ মার্চ, ২০২৬
খামেনির মৃত্যু - ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে বললেন পাহলভি

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নিরাপত্তা বাহিনী ও দেশটির অন্য কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি।

পাহলভি বলেছেন, ইরানের বর্তমান প্রশাসন পতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং আরও রক্তপাত ছাড়াই একটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়া উচিত।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের জনগণ ইসলামী প্রজাতন্ত্রের সম্পূর্ণ পতন চায়।

পাহলভি সতর্ক করে বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। তার ভাষ্য অনুযায়ী, খামেনির স্থলাভিষিক্ত যে-ই হোক না কেন, তিনি বৈধতা পাবেন না এবং ‘অপরাধে সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন।

সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে পাহলভি আহ্বান জানান, তারা যেন ‘ইরানের জনগণ এবং লায়ন অ্যান্ড সান বিপ্লবের’ সঙ্গে যুক্ত হন।

ইরানের জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাস্তায় ব্যাপক ও সিদ্ধান্তমূলক উপস্থিতির সময় এসেছে। নিরাপত্তা বজায় রেখে স্লোগানের মাধ্যমে এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে নিজেদের দাবি তুলে ধরতে জনগণকে উৎসাহিত করেন তিনি।

বিদেশে বসবাসরত ইরানিদের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়ে পাহলভি বলেন, তারা যেন তাদের প্রচেষ্টা জোরদার করেন এবং তিনি যাকে ‘মানবিক হস্তক্ষেপের’ পক্ষে জনসমর্থন বলে উল্লেখ করেছেন, তা আরও জোরালোভাবে তুলে ধরেন।

পাশাপাশি ইরানের বর্তমান প্রশাসনের সম্পূর্ণ পতনের দাবিও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..