পথচারী ও ভ্যানচালকদের মাঝে পানি-খাবার স্যালাইন বিতরণ 

পথচারী ও ভ্যানচালকদের মাঝে পানি-খাবার স্যালাইন বিতরণ 
তীব্র তাপদাহে গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পথচারী ও ভ্যানচালকদের মাঝে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী ও ভ্যান চালকদের মাঝ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসিম উদ্দিন চাঁদ, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন, নয়ন সরদার উপস্থিত ছিলেন। #
পা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।