খাদ্য অধিদপ্তরের খাদ্য সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত

ঢাকা, ১৬ জ্যৈষ্ঠ (৩০ মে) :  চলমান বোরো মৌসুমে খাদ্যপণ্য ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ১ ও ২ জুন খাদ্য অধিদপ্তরের আওতাধীন সকল খাদ্য সংগ্রহ কেন্দ্রসমূহ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদপূর্ব সময়ে আগ্রহী কৃষক ও মিলারগণ যাতে খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রসমূহে তাদের পণ্য ধান, গম ও চাল বিক্রি করতে পারে সেজন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পিআইডি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।