× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা, গ্রেফতার ২ 

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
খাদ্যবান্ধব কর্মসূচীর চাল

নোয়াখালীর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চুরির চেষ্টায় সময় দুই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।   গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাড়ুবানু গ্রামের মো.আবদুল হকের ছেলে ইসমাইল (৩৫) একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো. এরশাদ সিকদার (৩০)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে।  এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের এওজবালিয়া পূর্ব চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিলার মিজানের যোগসাজশে বুধবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ১৫টাকার খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বস্তা থেকে সরিয়ে আত্মসাতের চেষ্টা চালায় এরশাদ ও শিকদার নামে দুই শ্রমিক। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে পুলিশে দেয়।
এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা ডিলার মিজানের কর্মচারি। ডিলার মিজান চাল বিতরণের সময়ও ওজনে ৫ কেজি করে চাল কম দেয়। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় গোডাউন থেকে চাল কম দেওয়া হয়।
এ বিষয়ে জানতে ডিলার মিজানুর রহমান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,গতকাল আমি খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৪৬ বস্তা চাল উত্তোলন করি।  ওই চাল আমার কাছে এখনো মজুদ রয়েছে।  একটি পক্ষ আমার সাথে পূর্ব শক্রতার জের ধরে আমার ডিলারশিপ ছিনিয়ে নেওয়ার জন্য এ ষড়যন্ত্র করছে।
 সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,এ ঘটনায় গ্রেফতার দুই আসামিসহ ডিলার মিজানের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে।  ওই মামলায় গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..