খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়দামে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ইইপিডিএফ সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা খীসাপন্থি ইউপিডিএফ এর সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সোমবার সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানিয়েছেন, গোলাগুলিতে দীঘিনালার দুর্গম গ্রামে তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তবে এ ব্যাপারে ইউপিডিএফ এর কারও বক্তব্য পাওয়া যায়নি।



