× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
ক্যাশলেশ ক্যাম্পেইন

বরিশালের গৌরনদী উপজেলার পূবালী ব্যাংক টরকী বন্দর শাখা কর্তৃক আয়োজিত ‘ক্যাশলেশ ক্যাম্পেইন’ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী, ফিতা কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২০ মে) সকালে টরকী বন্দর ট্রাকষ্ট্যান্ড থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে ফিতা কেটে ক্যাশলেশ ক্যাম্পেইনের শুভ উদ্ধোধন করা হয়। শেষে পূবালী ব্যাংক টরকী বন্দর শাখার শাখা ব্যবস্থাপক আব্দুস সাত্তারের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ হাসান মোহাম্মদ জাকি, বিএনপি নেতা ফরহাদ শরীফ সহ অন্যান্য পূবালী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব সহ সুধীজন। ক্যাশ টাকার বিভিন্ন অসুবিধা যেমন নকল নোট, ছেড়াফাটা নোট ইত্যাদি এড়িয়ে দূর্নীতিমুক্ত, কালোটাকা ও মানি লন্ডারিং মুক্ত, ট্যাক্সফাকি মুক্ত সমাজ বিনির্মানে পূবালী ব্যাংকের এই উদ্যোগ বিরাট ভূমিকা রাখবে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। এ ছাড়া পূবালী ব্যাংক যেহেতু একটি শক্তিশালী ব্যাংক যারা নিজস্ব সফটওয়্যার ব্যবহার করেন তাদের সেই ব্যাংকে গ্রাহকের ক্যাশলেস লেনদেন সম্পূর্ণ নিরাপদ ও গ্রাহকবান্ধব।


এ ক্যটাগরির আরো খবর..