× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডিইউজে গনি-শহিদ পরিষদের নিরঙ্কুশ বিজয় আলমগীর হোসাইন জনকল্যাণ সম্পাদক

admin
হালনাগাদ: রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

এস .এম নাসিম: ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে গনি-শহিদ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। সভাপতি পদে আমার দেশ এর কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে সংগ্রামের মো: শহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। এ ছাড়া আমাদের নতুন সময়ের সিনিয়র রিপোর্টার খন্দকার আলমগীর হোসাইন জনকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন এই ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে কাদের গণি চৌধুরী পেয়েছেন ৪৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাহাঙ্গীর আলম প্রধান পেয়েছেন ৩৮৭ ভোট। এছাড়া বাকের-খুরশীদ পরিষদের মুহাম্মদ বাকের হোসাইন পেয়েছেন ১৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে গনি-শহিদ পরিষদের মো: শহিদুল ইসলাম ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খুরশীদ আলম পেয়েছেন ৩৭৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মাসুদ পেয়েছেন ৫৪ ভোট। সহ-সভাপতির তিনটি পদে গনি-শহিদ পরিষদের বাছির জামাল ৭৩০ ভোট, শাহীন হাসনাত ৫৫২ ভোট এবং আনোয়ারুল কবির বুলু ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে বাকের-খুরশীদ পরিষদের আবদুল আউয়াল ঠাকুর ৩৪২ভোট, মাইন উদ্দিন আহমেদ ২৩৪ ভোট ও সাহাদত হোসেন খান ১৯০ ভোট পেয়েছেন।

যুগ্ম-সম্পাদক পদে গনি-শহিদ পরিষদের এরফানুল হক নাহিদ ৬৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বাকের-খুরশীদ পরিষদের মো: আমিনুল ইসলাম পেয়েছেন ৩৩৩ ভোট। কোষাধ্যক্ষ পদে নিউ নেশনের মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার) বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বাসসের মো: দিদারুল আলম ৮০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার প্রতিদ্ব›দ্বী গোলাম কিবরিয়া পেয়েছেন ১৭৯ ভোট। এছাড়া অপর প্রতিদ্ব›দ্বী হালিম পেয়েছেন ২৮ ভোট। প্রচার সম্পাদক পদে দেওয়ান মাসুদা সুলতানা ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দি জসিম মেহেদী পেয়েছেন ৪২০ ভোট। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে নয়াদিগন্তের আবুল কালাম ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি এস এম আলমগীর পেয়েছেন ২২৮ ভোট।

জনকল্যাণ সম্পাদক পদে খন্দকার আলমগীর হোসাইন ও দফতর সম্পাদক পদে শাহজাহান সাজু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৮ টি সদস্য পদে নির্বাচিতরা হলেন ক্রমানুসারে খন্দকার হাসনাত করিম পিন্টু(৫৭১), রফিক মোহাম্মদ (৫৬৫), এইচ এম আল আমীন ( ৫২৭ ), সৈয়দ আলী আসফার (৪৯৩), শহীদুল ইসলাম (৪৭২), ডিএম আমিরুল ইসলাম অমর (৪৬৭), কাজী তাজিম উদ্দিন(৪৫৬) এবং রফিক লিটন(৩৮৩)। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন হয়।

মোট ভোটারের সংখ্যা ছিলো ১৬৪৯, ভোট দিয়েছেন ১০৮১ জন। এই নির্বাচনে দুটি পরিষদে যথাক্রমে ‘বাকের-খুরশীদ ও ‘গনি-শহিদ’ পরিষদ প্রার্থীরা ২০ পদে প্রতিদ্ব›দ্বীতা করেন। এছাড়া প্যানেলের বাইরে সভাপতি পদে জাহাঙ্গীর আলম প্রধান ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মাসুদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে গণি- শহিদ পরিষদের প্রার্থীরা ২০টি পদেই নিরঙ্কুশ বিজয়ী হয়েছেনে। ফলাফল ঘোষণার সময়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সভাপতি আবদুল হাই শিকদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..