× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

খাগড়াছড়িতে বাঙালি সংগঠনগুলোর ডাকে ৭২ ঘণ্টার হরতাল

admin
হালনাগাদ: রবিবার, ৬ মে, ২০১৮

বান্দরবন প্রতিনিধিঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যানুষ্ঠানে ব্রাশ ফায়ার হামলার প্রতিবাদে টায়ারে আগুন ও পিকেটিং-এর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাঙালি সংগঠনগুলোর ডাকে ৭২ ঘণ্টার হরতাল চলছে।

শুক্রবার রাঙামাটির নানিয়ারচরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত মাইক্রো চালক মো. সজিব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে এ হরতালে কর্মসূচীর ডাক দেয় পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখা।

হরতালের শুরুতে রোববার সকালে জেলা শহরের কয়েকটি সড়কে টায়ারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। সড়কের উপর ইটের গুড়ি ফেলে পিকেটিং করেন তারা।

হরতালের কারণে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। চলাচল করেনি জেলার আভ্যন্তরীণ সড়কের যানবাহন। ছেড়ে যায়নি দূরপাল্লার রুটের কোনো পরিবহনও।

এদিকে, হরতালে ভোগান্তিতে পড়েছে জেলায় ঘুরতে আসা পর্যটক ও সাধারণ মানুষ।

এছাড়া, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত গেলো শুক্রবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্বৃত্তের ব্রাশফায়ারে পাঁচজন নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..