× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

খবর লিখলে, খবর আছে -ঝিনাইদহ কালীগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের হুঙ্কার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
ইউপি চেয়ারম্যানের হুঙ্কার

তথ্য দেওয়া যাবে না। খবর লিখলে, আমিও দেখে নিব। সরকারী ভিজিডি চালের ভূক্তভোগীদের তালিকা দেখতে চাওয়ায় এক সাংবাদিকের উপর ক্ষেপে এমন দাম্ভোক্তি দেখিয়েছেন ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম খাঁ। এ সময় তিনি স্থানীয় সাংবাদিক আরিফ মোল্ল্যার সাথে হুমকি স্বরুপ অশোভন আচরনও করেন।

আজিজুল খাঁ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক। মঙ্গলবার বেলা ১১ টায় মালিয়াট ইউনিয়ন পরিষদের ভিজিডি ভূক্তভোগীদের ব্যাংক একাউন্ট ও জমা টাকার তথ্য জানতে চাওয়াাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে।

দ্যা নিউজ এর স্টাফ রিপোর্টার আরিফ মোল্ল্যা জানায়, ভিজিডি চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে তিনি গতমঙ্গলবার বেলা ১১ টার দিকে মালিয়াট ইউনিয়ন পরিষদে যান। সেখানে দেখতে পান ইসলামী ব্যাংক চাপরাইল বাজার শাখার ইনচার্জ রফিকুল ইসলাম কয়েকজন ভিজিডি ভূক্তভোগী মহিলার ব্যাংক একাউন্ট খোলাচ্ছেন।

বিষয়টি নিয়ে ইউপি সচিব আলতাফ হোসেনের সাথে কথা বললে তিনি জানায়, গত বছরের ফেব্রায়ারী থেকে অত্র ইউনিয়নের ১০৩ জন ভিজিডি ভূক্তভোগীকে মাথাপিছু ২শ ২০ টাকা হারে জমা নিয়ে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলছে। তাদেরই একাউন্ট খোলানো হচ্ছে। তবে, এক বছর পর এখন কেন একাউন্ট খোলানো হচ্ছে এমন প্রশ্ন সহ তালিকা চাওয়ায় তিনি সাংবাদিককে চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেন। এরপর বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলেই তিনি সাংবাদিকের উপর ক্ষেপে উঠেন। শুরু করেন মুখ খিস্তি। এক পর্যায়ে দাম্ভোক্তির সুরে বলেন কোন তথ্য দিব না। আপনি খবর লিখলে, আমিও দেখে নিব বলে হুঙ্কার ছোড়েন।

ভিজিডি চালের বিষয়ে ইউনিয়নের ভূক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান আজিজুল খাঁ পরিষদের দফাদার খবিরের মাধ্যমে মাথাপিছু ২শ ২০ টাকা ও টিপসহি নিয়ে ৩০ কেজি করে চাল দিয়ে থাকেন। আদায়কৃত ওই টাকা ভিজিডি ভূক্তভোগীদের ব্যাংক একাউন্টে জমা থাকার কথা। কিন্তু চেয়ারম্যান ব্যাংকে টাকা জমা না রেখে অসৎ উদ্দেশে নিজের কাছে কুক্ষিগত করে রেখেছে। এমন বিষয়টি ফাঁস হয়ে পড়লে সাংবাদিকরা ওই ইউনিয়নে গেলে অনাকাঙ্খিত ঘটনার জন্ম দেয় চেয়ারম্যান।

পরিষদে গিয়ে ব্যাংক একাউন্ট খুলতে আসা ভিজিডি ভূক্তভোগী ষাটবাড়িয়া গ্রামের আবু সাইদের স্ত্রী তসলিমা বেগম ও মনোহরপুর গ্রামের শাবানা খাতুন জানায়, তারা প্রায় ১ বছর ধরে চাল নিচ্ছে। কিন্তু গত সোমবার ইউনিয়নের চৌকিদার মুক্ত তাদের বাড়িতে এসে জানায়, চেয়ারম্যান আপনাদেরকে পরিষদে গিয়ে ব্যাংক একাউন্ট খুলতে বলেছে। অন্যথায় আর চাল পাবে না। এজন্য তারা পরিষদে ব্যাংক একাউন্ট খুলতে এসেছেন। আরেক জন ভূক্তভোগী ষাটবাড়িয়া গ্রামের রিপনের স্ত্রী সুমাইয়া আক্তার জানায়, তিনি মাত্র গত ৩ মাস ধরে চাল পাচ্ছেন। এর আগে তাকে চাল দেওয়া হয়নি। তারমত অনেককেই বঞ্চিত করে চাল লোপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসব বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন জানায়, যাচাই বাছাইয়ের পর ভিজিডি ভূক্তভোগীদের একাউন্ট খোলা হয়। মাথাপিছু ২শ ২০ টাকা করে ভূক্তভোগির একাউন্টে জমার পরই চাউল দেওয়া হয়। তবে যদি কেহ নিয়মের ব্যাপ্তায় ঘটায় তার অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা বা কার্ড বাতিল করা হতে পারে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, ভিজিডি চাল বিতরণের বিষয়গুলি উপজেলা মহিলা অধিদপ্তর দেখভাল করেন। কোন অনিয়ম হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..