কয়েল ফ্যাক্টরিতে আগুন

স্টাফ রিপোর্টার: একটি কয়েল ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে রাজধানীর মাতুয়াইলে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মাতুয়াইল কেরানীপাড়ার টিনশেড পিএইচ ফ্যাক্টরিতে আগুন জ্বলে ওঠে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।