বেনাপোল প্রতিনিধি : সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেন, বিদ্যুতের আলো জ্বেলে কেবল স্টার জলসা আর জি-বাংলা দেখলে হবেনা। বিদ্যুতের আলো জ্বেলে আপনার ঘরকে যেমন আলোকিত করবেন তেমনি বিদ্যুতের আলোর মতো আপনার সন্তানকে আলোকিত করে গড়ে তুলবেন। তাহলে, একদিকে যেমন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আশা পূরণ হবে তেমনি আপনার সন্তানকে আলোকিত করতে পারলে আমার এমপি জীবন স্বার্থক হবে। শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলোট এলাকার চরপাড়ায় ৭০ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে একথা বলেন তিনি।
গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের সভাপতিত্বে উক্ত বিদ্যুতায়ন অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, আমি এমপি হওয়ার পূর্বে প্রথম যেদিন পাঁচভুলোট এলাকায় প্রবেশ করি তখন এখানকার রাস্তাগুলো ছিল খুবই কাদাময় এবং গ্রামগুলো ছিল অন্ধকারে নিমজ্জিত। সেদিন বলেছিলাম এ গ্রামের রাস্তাগুলো আমি পিচঢালা করে দেব। সেসাথে অন্ধকার পল্লীতে বিদুত্যের আলো জ্বেলে দেব। কথা রেখেছি। আজ পাকা রাস্তা দিয়ে আওয়ামীলীগের শতশত নেতাকর্মী আপনাদের মাঝে এসে বিদুত্যের আলো জ্বেলে দিলাম। এখন আমার চাওয়ার পালা। প্রথমত বিদুত্যের আলো জ্বেলে আপনার সন্তানকে আলোকিত করে দেশের মানুষকে আলোকিত করার মতো তাদেরকে গড়ে তুলবেন। দেশের মানুষের সেবাই নিয়োজিত করবেন। অপরটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং উন্নয়নের ধারাবাকিতা ধরে রাখতে আবারো আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিবেন।
এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন আরো বলেন, প্রধাণ মন্ত্রী শেখ হাসিনা খুবই এতিম। যার আপন বলতে বাংলার মানুষ ছাড়া এভুবনে তেমন কেউ নেই। তাইতো তিনি প্রতিনিয়ত বাবার স্বপ্ন পূরণে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। বাংলার মানুষকে আপন করে নিয়ে দেশের কল্যাাণে কাজ করছেন। এদেশটাকে বিশ্বের দরবারে নি¤œ মধ্যম আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। কয়েক বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চলেছেন। আরো কয়েক বছরের মধ্যে আমরা সুখী সমৃদ্ধিশালী ও উন্নত দেশের বাসিন্দা হিসাবে পরিচয় দিতে পারব বলে আমি বিশ্বাষ করি। যার লক্ষ্যে শেখ মুজিবের কণ্যা কাজ করতে করতে এখন বিশ্ব নেত্রী হিসাবে পরিচিতি লাভ করতে চলেছেন। আর এজন্য চাই আপনাদের সহযোগিতা। দয়া করে কারো কান কথায় লোভ না করে আবারো নৌকায় ভোট দেবেন। তাহলে একদিন আপনি আমি হব উন্নত দেশের বাসিন্দা।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ¦ সালেহ আহম্মেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, যশোর জেলা পরিষদের সদস্য ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোয়ারাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বাগ আঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, উলাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, পুটখালী ইউপি চেয়ারম্যন হাদিউজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকবার আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ছাত্রলীগ নেতা কামাল হোসেন, গোগা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক রহমত আলী প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।