কড়া নিরাপত্তায় কারাগার থেকে অস্থায়ী আদালতে হাজির করা হয় সাঈদীকে

কড়া নিরাপত্তায় কারাগার থেকে অস্থায়ী আদালতে হাজির করা হয় সাঈদীকে

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অর্থ আত্মসাতের একটি মামলায় আদালতে হাজির করা হয়েছে।

সোমবার ২৮ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ সৈয়দা হোসনে আরার আদালতে মামলাটিতে চার্জ শুনানির দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে চার্জ শুনানির তারিখ আগামী ১১ জানুয়ারি ধার্য করেন।

অর্থ আত্মসাতের মামলায় সাঈদীসহ ৬ জন আসামি। অপর ৫ আসামি হলেন-ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আবদুল হক।

এর আগে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে সকালে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির করা হয় সাঈদীকে। সকাল ১০টার দিকে শুনানি শুরু হয়। আসামিদের মধ্যে সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ এবং আবদুল হক পলাতক রয়েছেন। অপর তিন আসামি জামিনে রয়েছেন।

সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন  গ্রেফতার হন। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এ মামলায় ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।