× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎

ক্ষমতার ১০০ দিনে গণমাধ্যমকে একহাত নিলেন ট্রাম্প

admin
হালনাগাদ: রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

নিউজ ডেস্ক:   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ১০০ কর্মদিবস পূর্তি উপলক্ষে এক সমাবেশে সংবাদমাধ্যমকে একহাত নিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হ্যারিসবার্গ শহরে অনুষ্ঠিত ওই সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ছন্নছাড়া’ কিছু সাংবাদিকের ‘ভুয়া খবর’ সত্ত্বেও তিনি একটার পর একটা প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন।

সমাবেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরো বলেন, তাঁর ১০০ দিবস পূর্তি উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যম যে কভারেজ দিয়েছে, তার জন্য তাদের ‘একটি বড়, মোটা, ব্যর্থতার মান’ দেওয়া উচিত।‘হলিউড অভিনেতা ও ওয়াশিংটনের সংবাদমাধ্যমগুলো হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া সংবাদদাতাদের নৈশভোজে নিজেদের সান্ত্বনা দেবে। কারণ, সেটি খুব বিরক্তিকর’, উল্লেখ করেনট্রাম্প।এর আগে হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদদাতাদের নৈশভোজে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছিলেন ট্রাম্প।

১৯৮১ সালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল সংবাদদাতাদের নৈশভোজ। আততায়ীর গুলিতে আহত থাকার কারণে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সেসময় নৈশভোজে উপস্থিত থাকতে পারেননি।সমাবেশে নির্বাচনের আগে করা বিভিন্ন প্রতিশ্রুতির কথা স্মরণ করে ট্রাম্প বলেন, ক্ষমতায় বসার পর প্রথম ১০০ দিন খুব রোমাঞ্চকর ও ফলদায়ক ছিল।এ সময় নিজের প্রতিদিনের একটি কার্যতালিকাও বলেন ট্রাম্প। তিনি বলেন, প্রতিদিন তিনি ‘চুরি হয়ে যাওয়া চাকরি’ যুক্তরাষ্ট্রবাসীর কাছে ফিরিয়েদেওয়া, শক্তির উৎস অনুসন্ধানের ওপর বাধ্যবাধকতা কমিয়ে আনা, কয়লার জন্য কথিত যুদ্ধ শেষ করা ও ‘ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ’ চুক্তির মতো যেসব চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না, সেগুলোর বাতিল করা নিয়েই ব্যস্ত থাকেন।

 


এ ক্যটাগরির আরো খবর..