× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

ডেস্ক

ক্ষমতায় গেলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে -তারেক রহমান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড

সত্যিকারের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের প্রধান নারী সদস্য এই কার্ড পাবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে ‘দ্যা প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।

তিনি বলেন,  আমরা ফ্যামিলি কার্ড সুবিধাটি মূলত পরিবারের প্রধান নারীর হাতে দিতে চাই। এতে একজন নারী মানসিকভাবে শক্তিশালী অনুভব করবেন। চার কোটি পরিবারের মধ্যে যারা পিছিয়ে আছে, তাদের কার্ডের মাধ্যমে মাসে ২,০০০-২,৫০০ টাকা ক্যাশ অথবা চাল, ডাল, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য দেওয়া হবে।

তিনি বলেন, গবেষণা বলে, নারীর হাতে রিসোর্স থাকলে তারা তা সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং ছোটখাটো ব্যবসায় (যেমন—হাঁস-মুরগি পালন বা সেলাই মেশিন) বিনিয়োগ করেন। এটি ধীরে ধীরে নারীর মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

স্বাস্থ্যসেবা নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা বেসিক মেডিকেল ও হাইজিন ট্রেনিং দিব। ফলে ছোটখাটো অসুখ-বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবা দিতে পারবে। যখন কোনো অসুখ তাদের আয়ত্তের বাইরে মনে হবে, তখন তারা রেফার করবে। এই রেফারেল সিস্টেম আমরা আস্তে আস্তে গড়ে তুলব।

তারেক রহমান বলেন, সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারলে জবাবদিহিতার মধ্যে রাখতে পারে নাগরিকরা। শহরের উন্নয়ন বা পরিচ্ছন্ন রাখার জন্যও গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন।

বিএনপির চেয়ারম্যান জানান, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করবে বিএনপি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা বলেন তারেক রহমান।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সিলেট বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় দুই দশক পর সিলেটে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। সভাস্থল ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..