× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

কাতারে ক্লোজড ডোর করে অনুশীলন করেছে আর্জেন্টিনা

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
ক্লোজড ডোর করে অনুশীলন

ম্যাচের দিনদুয়েক আগে কাতারে ক্লোজড ডোর করে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

ধারণা পাওয়া যাচ্ছে, শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সৌদি আরবের বিপক্ষে শেষদিকে ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ এবং লিয়ান্দ্রো পারেদেসকে তুলে নিয়েছিলেন স্ক্যালোনি। বদলি হিসেবে নামানো হয়েছিল লিসান্দ্রো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজকে।

এদিকে আর্জেন্টিনা দল নিশ্চিত করেছে। দলের রাইট ব্যাক নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যাবে মেক্সিকোর বিপক্ষে একাদশে। এ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেসকে বেঞ্চে বসিয়ে একাদশে রাখা হবে গুইডো রদ্রিগেজকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় দেখা জেতে পারে এঞ্জো ফার্নিন্দেজকে।

বিশ্বকাপের মতো আসরে একটি হারের পর অনেক বেশি পরিবর্তন নিয়ে মাঠে নামলে খেলার ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। তাই মেক্সিকোর বিপক্ষে তিন অথবা চার পরিবর্তন নিয়েই একাদশ সাজাবেন স্ক্যালোনি।

সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কাস অ্যাকুনা/নিকলাস ট্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগেজ, এঞ্জো ফার্নিন্দেজ/ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ।


এ ক্যটাগরির আরো খবর..