× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ক্লু-লেস মামলা তদন্তে শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন ঝিনাইদহের দুই পুলিশ অফিসার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৪ নভেম্বর’২০১৬ঃ ক্লু-লেস মামলা তদন্তে  আবারো শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার অর্জন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার দুই পুলিশ অফিসার এসআই নিরব হোসেন ও এসআই শুকুমার কুণ্ডু। উক্ত দুই পুলিশ অফিসার কালীগঞ্জের চাঞ্চল্যকর দু’টি মামলার মূল রহস্য উদঘাটন করায় এসআই নিরব হোসেনকে সেপ্টেম্বর মাসের এবং শুকুমার কুণ্ডুকে অক্টোবর মাসের জেলার শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনে পুলিশের মাসিক কল্যাণ সভায় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ (পিপিএম), ৬ থানার অফিসার-ইন-চার্জ (ওসি)সহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, চলতি বছরের ২২ জুন কালীগঞ্জে উপজেলার বেজপাড়া গ্রামের ইজিবাইক চালক খোকন দাস নিখোঁজ হয়। এর ৪ দিন পর ২৬ জুন সকালে উপজেলার মোল্লাকুয়া গ্রামের একটি আখক্ষেতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রিপন দাস বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। ক্লু-লেস এ মামলার পুলিশ ঢাকার ধামরাই দক্ষিনপাড়া থেকে অর্পন মজুমদারের ছেলে শ্রীকান্তকে আটক করে এবং খোকন দাসের ব্যবহৃত মোবাইল ফোন তার কাছ থেকে উদ্ধার করে। শ্রীকান্তের স্বীকারোক্তিতে পরে সোহেল নামের আরেক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়। গুরুত্বপূর্ণ এ মামলার আসামি ডিটেক্ট হওয়ায় এবং আলামত উদ্ধার করতে সক্ষম হওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে এসআই নিরব হোসেনকে শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের তেুতুলতলা থেকে রঘুনাথপুর পর্যন্ত  প্রায় ২০ কিলোমিটার সড়ক জুড়ে রয়েল পরিবহনে গত ০৪/০৮/২০১৬ ইং তারিখ রাতে এক দুর্ঘর্ষ ডাকাতি হয়। ডাকাতরা বাসের যাত্রীদের জিম্মি করে নগদ টাকাসহ তিন লক্ষ টাকার মালামাল লুট করে। এ সময় বাসের ড্রাইভার, হেলপারসহ ৫/৭ জন আহত হয়। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই শুকুমার কু-ু মহেশপুরের গোপালপুর থেকে জাহাঙ্গীর আলম খান, কালীগঞ্জের নিয়ামতপুর থেকে মকছেদ আলী ওরফে কালু ও ফরিদপুর থেকে আনোয়ার হোসেন আদিল নামের তিন ডাকাতকে গ্রেফতার করে এবং ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি ও হাতুড়ী উদ্ধার করতে সক্ষম হয়। এদের মধ্যে মকছেদ আলী ওরফে কালু ডাকাতির বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও প্রদান করে। গুরুত্বপূর্ণ এ মামলাটি তদন্তে সাফল্য অর্জন করায় এসআই শুকুমার কু-ুকেও শ্রেষ্ঠ এসআই এর পুরস্কার প্রদান করা হয়।

এ ব্যাপারে এসআই শুকুমার কুণ্ডু ও এসআই নিরব হোসেন জানান, সাফল্যের সাথে মামলার তদন্ত করায় ভাল কাজের স্বীকৃতিস্বরুপ অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার মহোদয় তাদের পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেছেন। এতে অন্যান্য অফিসারদের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধি পাবে। কাজের যথাযথ মূল্যায়ণ করায় তারা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..