× Banner

নিউজ ডেক্স

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিলো চেলসি

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিলো চেলসি

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নিলো চেলসি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে ২-১ ব্যবধানে জিতেছে চেলসি।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে দুর্দান্ত গোল করে চেলসিকে এগিয়ে নেন বেলজিয়ান তারকা রোমালো লুকাকু। যদিও তার নয় মিনিট পরেই ৬৪ মিনিটে মাথায় পালমেইরাসকে সমতায় ফেরান রাফায়েল ভেইগা।

নির্ধারিত ৯০ মিনিট গোল শূন্য সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেই বাজিমাত চেলসির। ১১৭ মিনিটে পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ।


এ ক্যটাগরির আরো খবর..