× Banner
সর্বশেষ
সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি

বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী উপহার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

হোসাইন ইকবাল, স্পেন: স্পেন  বাংলা চেম্বার অব কমার্সের  সভাপতি ও কাসা কুইনার স্বত্বাধিকারী রাসেল হাওলাদার  বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে পুরো মৌসুমের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন ।

গতকাল বাংলাদেশ ক্রিকেট ক্লাব বার্সেলোনাকে স্হানীয় মধুর ক্যান্টিন রেষ্টুরেন্টে এক আনন্দঘন সভার মধ্য দিয়ে পুরো মৌসুমের ক্রিড়া সামগ্রী হস্তান্তর করেন। সিনিয়র সহ সভাপতি এ আর লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংস ক্রিকেট ক্লাব এর সভাপতি আশরাফ হোসেন মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসা কুইনার স্বত্ত্বাধিকারী স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি রাসেল হাওলাদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত,রফিক উদ্দিন, লুৎফর রহমান সুমন, সেলিম আহমদ লালন,রিয়াদ হাওলাদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন বয়েজ অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন ,জুয়েল আহমদ, সালাউদ্দিন,আয়নূল, রজন আহমদ,মারুফ আহমদ,আমির হোসেন আমু,মোহন আহমেদ, রুহুল আমিন,জোবেদ আহমদ, রাজা  পাকিস্তানি সহ রাজনৈতিক সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

অনুষ্টানে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন মননশীল কাজকর্ম সহ খেলাধুলায় উৎসাহ প্রদানের মধ্য দিয়ে সমাজ সংস্কার ও পূনর্গঠন সম্ভব।সবাই একবাক্যে  উদিয়মান প্রথিতযশা ব্যবসায়ী রাসেল হাওলাদারের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথি রাসেল হাওলাদার বলেন، যুবকরাই দেশের মূল চালিকা শক্তি, সামাজিক উন্নয়ন, খেলাধুলা সহ দেশের স্বার্থে এদের পাশে থাকা মানবিক ও সামাজিক কর্তব্য বলে মনে করি তাই সহযোগিতার হাত এদের জন্য রেখে দিলাম।

পরিশেষে কিংস ক্রিকেট ক্লাব এর সভাপতি তার সমাপনি বক্তব্যে রাসেল হাওলাদারের উৎসাহ মূলক মূল্যবান উপহার প্রদানে প্রশংসার সহিত কৃতজ্ঞতা প্রকাশ সহ সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ব্যক্তিবর্গ সহউপস্থিত সকলকে সফল উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..