× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

২০২৩ সালের নতুন বছরের ক্যালেন্ডার আর ডায়েরি উন্মোচন প্রধানমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
ক্যালেন্ডার আর ডায়েরি উন্মোচন

আজ একনেক সভায় ২০২৩ সালের নতুন বছরের ক্যালেন্ডার আর ডায়েরি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। উক্ত সভায় ৮টি আটটি প্রকল্পের অনুমোদন দিয়ে খাদ্য উৎপাদনের পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, শুধু ফসল উৎপাদন করলেই হবে না। পাশাপাশি খাদ্যশস্যের গুণগতমান ঠিক রাখতে হবে। খাদ্যশস্যের পুষ্টিগুণ ঠিক রেখে মজুত করতে হবে। প্রয়োজনে বিদেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।

এ ছাড়া শেখ হাসিনা পরিবেশের ক্ষতি করে যেকোনো কাজ না করারও নির্দেশনাও দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী বলেছেন— প্রকল্প বাস্তবায়নে যেন খালগুলো ভরাট না হয়। ঢাকার খালগুলো ঠিক রাখতে হবে। এ ছাড়া অহেতুক ভূমি অধিগ্রহণ না করা যাবে না। এ ছাড়া বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো যাবে না বলেও নির্দেশনা দেন সরকারপ্রধান।


এ ক্যটাগরির আরো খবর..