× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক রিপোর্টার

ক্যারিয়ার শেষের ঘোষনা দিলেন বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
eden hazerd

রিয়াল মাদ্রিদ থেকে ছাড়পত্র নিয়ে অন্য কোন ক্লাব খুঁজে না পাওয়ায় সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন বেলজিয়ামের এ্যাটাকিং মিডফিল্ডার এডেন হ্যাজার্ড। ৩২ বছর বয়সী এ তারকা  ২০১৯ সালে চেলসি থেকে ৮৯ মিলিয়ন পাউন্ডে রিয়ালে আসার পর থেকে ইনজুরির সাথে লড়াই করেছেন। চার মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় খেলেছেন মাত্র ৭৬ ম্যাচ।

ইনস্টাগ্রামে  এ সম্পর্কে হ্যাজার্ড লিখেছেন, ‘তোমাকে অবশ্যই নিজের কথা শুনতে হবে। এই মুহূর্তে থামার বার্তা আমি পেয়েছি। ১৬ বছরে ৭০০রও বেশী ম্যাচ খেলেছি। এসব মুহূর্তগুলো আমি দারুন উপভোগ করেছি। পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকে এবার  অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

চেলসিতে অনেক ভাল সময় কাটিয়েছেন হ্যাজার্ড। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা, ইউরোপা লিগের দুই শিরোপা ছাড়াও ২০১২-২০১৯ সালের সময়ে এফ কাপ ও লিগও কাপও জয় করেছেন।

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা বেলজিয়াম জাতীয় দলেরও নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। কোয়ার্টার ফাইনালে তার দল ব্রাজিলকে পরাজিত করেছিল। তবে সেমিফাইনালে ফ্রান্সের কাছে পরাজিত হয়। যদিও গত বছর বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি। কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু ও হ্যাজার্ড মিলেও বেলজিয়ামকে গ্রুপ পর্বের বাঁধা পেরুতে সহযোগিতা করতে পারেননি।

লিলির হয়ে ফরাসি লিগ ওয়ান শিরোপাও জয় করেছেন হ্যাজার্ড। রিয়ালের জার্সিতে দুটি লা লিগার শিরোপা পর গত বছর বদলী বেঞ্চে থেকে চ্যাম্পিয়ন্স লিগের পদক গলায় ঝুলিয়েছেন। বিদায়ের এই মুহূর্তে তিনি কৃতজ্ঞতার সাথে সফলতার মুহূর্তগুরো স্মরণ করেছেন, ‘আমি আমার স্বপ্ন পূরন করতে পেরেছি। বিশ্বের অনেক মাঠে খেলার সৌভাগ্য আমার হয়েছে। পুরো ক্যারিয়ার জুড়ে অনেক বড় কোচদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কোচ ও সতীর্থদের আমি দারুন মিস করবো, সবাইকে অনেক ধন্যবাদ।’

ক্লাব ও বেলজিয়ান ফেডারেশনের পাশাপাশি হ্যাজার্ড বন্ধু, পরিবার ও পরামর্শকদের ধন্যবাদ জানিয়েছেন যারা নানা চড়াই-উতরাইয়ের সময় তার পাশে ছিলেন।
তিনি আরো বলেন, ‘সবশেষে বিশাল একটি ধন্যবাদ আমার সমর্থকদের জন্য যারা আমাকে পুরো ক্যারিয়ার জুড়ে সমর্থন যুগিয়েছে, অনুসরন করেছে। তাদের উৎসাহে আমি সব জায়গায় খেলতে পেরেছি।’

সাবেক চেলসি সতীর্থ ফ্রাংক ল্যাম্পার্ড ও জন টেরি বিদায় বেলায় হ্যাজার্ডকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ল্যাম্পার্ড লিখেছেন, ‘কি প্রতিভা, কি ক্যারিয়ার। তার সাথে খেলাটা সত্যিই আনন্দের ছিল। সব দিক থেকেই সে শীর্ষে ছিল। ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো।’
টেরি লিখেছেন, ‘লিজেন্ড। অবসরকে উপভোগ করো বন্ধু।’


এ ক্যটাগরির আরো খবর..