× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

ক্যান্সার আক্রান্ত ছেলেকে নিয়ে বই লিখলেন ইমরান হাসমি

admin
হালনাগাদ: শনিবার, ১২ আগস্ট, ২০১৭

ক্যান্সারে আক্রান্ত ইমরান হাসমির পাঁচ বছরের ছেলে আয়ান। ক্যানসারের প্রথম স্টেজ ধরা পড়েছে আয়ানের। ছেলের এই অবস্থায় কলম ধরলেন অভিনেতা। জীবনযুদ্ধে ছেলের বেঁচে থাকার লড়াইয়ের কাহিনি লিপিবদ্ধ করে রাখতে চান তিনি।

পারভিন শাহনির সঙ্গে ৯ বছর আগে বিয়ে হয় ইমরানের। এরপরই আয়ানের জন্ম। ছেলে হওয়ার পর সুখেই কাটছিল তাঁদের সংসার। কিন্তু সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি।

গত দুবছর ধরে ছেলের জন্য খুব কঠিন সময় কেটেছে তাঁদের। জীবন থেকে অনেক কিছু শিখেছেন তিনি। হাসমি বলেছেন, এর মধ্যে একজন শিক্ষক তাঁর ছেলে এবং অপর শিক্ষক ক্যান্সার।

ছেলেকে বাঁচানোর অদম্য চেষ্টা লেখনীর মধ্যে দিয়ে তুলে ধরেছেন ইমরান। এই বই নিয়ে খুবই আবেগতাড়িত ইমরান টুইটারে জানিয়েছেন, কবে এই বই প্রকাশ হবে, সেই অপেক্ষায় রয়েছেন তিনি। তিনি এও জানিয়েছেন, সম্ভবত এই বছরই সাধারণ মানুষের হাতে এই বই তুলে দিতে পারবে সংশ্লিষ্ট বই প্রকাশ সংস্থা। তাদের আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন বছর ৩৬-এর বলিউড অভিনেতা। ক্যান্সারের সঙ্গে ছেলের জীবনের লড়াই নিয়ে লেখা এই বইতে অভিনেতা ইমরানের লেখক-সত্ত্বাকেও ধরতে পারা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..