× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ক্যাটের ঘুমন্ত ভিডিও ইন্টারনেটে ভাইরাল

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: ভক্তদের উন্মাদনার শেষ নেই বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে।

এবার এই বলিউড ডিভার ঘুমন্ত একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তারপরই ইন্টারনেটে ভাইরাল হয়ে ওঠে ভিডিওটি।

‘বারবার দেখো’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন ক্যাটরিনা। সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি সিনেমাটির প্রচারণায় অংশ নিতে গিয়েছিলেন ক্যাট-সিদ্ধার্থ।

কিন্তু হঠাৎ করেই গাড়িতে বসে ঘুমিয়ে পড়েন ক্যাটরিনা। আর এই দৃশ্য ভিডিও করে সিদ্ধার্থ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, ‘এভাবে কে ঘুমায়?’

প্রকাশিত ভিডিওতে দেখা যায়- জ্যামে আটকে আছে ক্যাটরিনা-সিদ্ধার্থর গাড়ি। সিদ্ধার্থর পাশের সিটে বসে আছেন ক্যাটরিনা। কিন্তু ক্লান্তি তাকে কখন ভর করেছে তা বুঝতেই পারেননি এই অভিনেত্রী। তাই নিজের অজান্তেই প্রশান্তির ঘুমের কোলে আশ্রয় নেন ক্যাটরিনা।


এ ক্যটাগরির আরো খবর..