× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

দু-চার জন চিনতে শুরু করেছে বলে কি নিজেকে ক্যাটরিনা মনে হয় -ভর্ৎসনা সলমনের

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

বারংবার সতর্ক করা সত্ত্বেও তাঁর কথা অমান্য করায় মেজাজ হারিয়ে ফেললেন তিনি। বিগবসের সেটে পঞ্জাবী অভিনেত্রী-গায়িকা শেহনাজ গিল-কে অবশেষে বলেই ফেললেন, ‘চার আদমি ক্যয়া জাননে লাগ গ্যয়া, খুদকো ক্যাটরিনা কইফ সমাঝনে লাগি হ্যয় ক্যয়া’? শনিবার এক ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে এমনটাই। কিন্তু কেন ওই প্রতিযোগীর উপর এতটা রেগে গেলেন ভাইজান?

দিন কয়েক ধরেই শেহনাজের ব্যবহারে বিরক্ত বিগ বসের বাকি সদস্যরা। তাঁর বিরুদ্ধে উঠে আসছে একের পর এক অভিযোগ। অকারণে বাড়ির মধ্যে হই-হট্টগোল, চিৎকার করে কান্না, রেগে গিয়ে মাথা ঠোকা, সিদ্ধার্থের প্রতি অবুঝ প্রেম বিতর্ক আর শেহনাজ যেন সমার্থক হয়ে উঠেছে।

এর আগে তাঁকে বহুবার ভাল ভাবে বোঝানো সত্ত্বেও তেমন লাভ হয়নি। সলমন নিজেও সাবধান করেছিলেন তাঁকে। কিন্তু তাতেও বদলাননি শেহনাজ। শেয়ার করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথম বেশ কয়েক বার শান্ত থাকতে অনুরোধ করলেও শেহনাজ চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন, “আমি এখানে আর থাকতে চাই না।” একসময় মেজাজ হারিয়ে ফেলেন ভাইজান। পাল্টা চিৎকার করে তিনিও বলেন, “আরে ইয়ার, জাস্ট লেট হার গো।


এ ক্যটাগরির আরো খবর..