স্পেন থেকে দেশে ফিরলেন ইসমাইল। এয়ারপোর্ট থেকে ইসমাইলকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বললেন এবং হাতে একটা সিল মেরে দিলেন। ইসমাইলও হাসি মুখে জানালেন,‘এর কোন ব্যতয় ঘটবে না জনাব! আমি বাড়ি গিয়েই নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলবো!
ইসমাইল গতরাতে গ্রামের বাড়ি এসেছে। এসেই ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার আগে রাতে বাবা মাকে ডেকে ইসমাইল বললেন,‘ তোমরা আমার কাছে আসবেনা! একটু দূরে দূরে থাকবে!’
ইসমাইলের বাবা মার কপালে চিন্তার ভাজ। ইসমাইলের বাবা ছেলের এই আচরণ পছন্দ করলেন না। রাতে পান খেতে ইসমাইলের মাকে তিনি বলেই ফেললেন,‘পাঠাও, আরো পাঠাও তোমার ছেলেকে দূর দেশে! দূর দেশে থাকতে থাকতে আদব কায়দা সব ভুলে গেছে!’
ইসমাইলের মা বললেন,‘কী করলো আমার ছেলে?’ ইসমাইলের বাবা গজগজ করতে করতে বললেন,‘এতদিন পর আসলো ছেলেটা! বাবাকে একটা কদমবুসিও করলো না! বেয়াদব কোথাকার!আবার বলে কি না দূরে দূরে থাকতে!’
ইসমাইলের মা কিছু বললেন না। মনে মনে ভাবলেন, আসলেই তো। বিদেশে গেলেই কী এভাবে আদব কায়দা সব ভুলে যেতে হবে! সকালে ছেলেকে বলে ওর বাবাকে কদমবুসি করাতে হবে!
সকাল বেলা ইসমাইলদের উঠানে তিন গ্রামের মানুষ ভেঙ্গে পড়েছে। তারা খবর পেয়েছে, ইসমাইলকে হোম কোয়ারেন্টিাইনে থাকতে বলা হয়েছে! তাই তারা নিজের চোখে দেখতে এসেছে হোম কোয়ারেন্টাইন আসলে কী জিনিস!
গ্রামের চেয়ারম্যান গণি মিয়া তো ইসমাইলের বাবাকে বলেই বসলেন,‘ইদ্রিস ভাই, আপনার ছেলে আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে!আশেপাশের দশগ্রামেও কেউ হোম কোয়ারেন্টাইনে নাই! কিন্তু আমাদের গ্রামে আছে! আমি তাই আজ বিকালে ইসমাইলকে একটা সংবর্ধনা দিতে চাই!’
ইসমাইলের বাবা খুশি হয়ে গেলেন। গতরাতে ছেলের বেয়াদবি তিনি ক্ষমা করে দিলেন। ছেলে যে এত বড় একটা অর্জন করেছে তা তো তিনি জানতেনই না। ইসমাইলের মাও কিছু বলেনি তাকে! অবশ্য সে বেকুব টাইপের মহিলা! এই অর্জনের সে কী বুঝবে!’
এদিকে তিন গ্রামের লোক ইসমাইলদের উঠানে। তারা ব্যপক সোরগোল করছে। মানুষের সোরগোলে ইসমাইলের ঘুম ভাঙ্গলো। দরজা খুলেই সে অবাক হয়ে গেল। চারদিকে মানুষ আর মানুষ! সবাই একনজর দেখতে চায় ইসমাইলকে! এর আগে তারা কেউ কোনদিন হোম কোয়ারেন্টানে থাকা মানুষ দেখে নাই।
ইসমাইল ভয়ে দরজা বন্ধ করে দিলেন। এসব কী হচ্ছে। এরা কী সব পাগল হয়ে গেছে।
ভিড় আরো বাড়ছে। ইসমাইলের বাবা নতুন পাঞ্জাবি পড়ে সেই ভিড়ের মধ্যে ছুটাছুটি করছেন। এমন সময় ইসমাইলের মা তাকে ডেকে বললেন,‘ছেলে যে আমার এত বড় সম্মান নিয়ে এলো, এত মানুষ আসছে দেখতে। তাদের তো আপ্যায়ন করা লাগে!’
ইসমাইলের বাবা জিভ কেটে বললেন,‘ঠিক বলেছো ইসমাইলের মা! আমি এখনি বাজারে যাচ্ছি। পরিতোষের দোকানের রসগোল্লা নিয়ে আসছি! সবাইকে আজ মিষ্টি মুখ করাবো!’
এমন সময় খবর পেয়ে ইসমাইলের ছোট মামাও চলে আসলেন ইসমাইলদের বাড়ি। এসেই তিনি রাগ দেখিয়ে বললেন,‘ভাগ্নে আমার এত বড় একটা সম্মান অর্জন করলো আর আমাকে কেউ একটা খবরও দিলো না!মানুষের মুখে নিজের ভাগ্নের খবর শুনে ছুটে এলাম!’
ইসমাইলের মা তার ভাইকে বোঝাচ্ছেন,‘মন খারাপ করিস না বটু! তোকে অবশ্যই জানাতাম! গতরাতেই তো ও এলো!’ ইসমাইলের মামা এবার তার দুলাভাইয়ের দিকে তাকিয়ে বললেন,‘গরু জবাই করেন দুলাভাই! শুধু রসগোল্লায় হবে না! ভাগ্নের এই অর্জন আমাদের খুব বড় করে সেলিব্রেট করা দরকার!’
ইসমাইলের বাবা তার ছোট শ্যালকের কথায় খুশি হয়ে বললেন,‘ঠিক বলেছো তুমি! আসলে আমিও তাই ভাবছিলাম!’
ইসমাইলদের বাড়ির উঠানে ভিড় আরো বেড়েছে। সবাই পরিতোষের দোকানের রসগোল্লা খেতে খেতে অধির আগ্রহে অপেক্ষা করছে। ইসমাইলদের উঠানের কোনায় তিনটা গরু জবাই হয়েছে। সালাম বাবুর্চি তার দলবল নিয়ে চলে এসেছে। ইসমাইলের বাবা উঠানে দাঁড়িয়ে ঘোষণাও দিয়ে দিলেন,‘আজ দুপুরে আপনারা সবাই আমার বাসায় খাবেন! আমার ছেলের জন্য দোয়া করবেন!’
গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী ছদরুল বিনা খরচে ইসমাইলদের উঠানে প্যান্ডেল টানায় দিয়ে গেল! পাঁচশ চেয়ারও দিয়ে গেল! ইসমাইলের বাবা টাকা নেয়ার জন্য অনেক করে বললেন,‘ টাকা নাও! এটা তোমার ব্যবসা!’ ছদরুল জিভ কেটে বললেন,‘কি বলেন চাচা! ইসমাইল ভাই আমাদের গ্রামের গর্ব! ধইরা নেন তার হোম কোয়ারেন্টাইন হওয়ার লাইগা এইটা আমার একটা ছোট্ট উপহার!’
ওদিকে সারা গ্রাম জুড়ে শুধু ইসমাইলের কথা। গ্রামের চায়ের দোকানে উচ্চ শিক্ষিত কিছু পোলাপান তর্ক জুড়ে দিয়েছে, আসলে কথাটা হবে হোম কোয়ারেন্টিন! হোম কোয়ারেন্টাইন না!
আরেক দল সাথে সাথে প্রতিবাদ করে বলছে,‘হোম কোয়ারেন্টাইনই হবে!’
তুমুল বিতর্ক শুরু হলো। এর মধ্যে একজন বললো,‘চল ইসমাইল ভাইকে জিজ্ঞেস করে আসি। ওনিই ভালো বলতে পারবে।’
ওরাও সবাই মিলে ইসমাইলদের বাসায় চলে আসলো।
এদিকে ইসমাইলের এই বিরল অর্জনের জন্য গ্রামের হায় হায় স্পোর্টিং ক্লাব বিকালে বিয়াইত্যা ও আবিয়াইত্যা এই দুই একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করলো! এই ফরম্যাটের নিয়ম হলো, গ্রামের যারা বিবাহিত তারা এক দলে, যারা বিয়ে করে নাই তারা আরেক দলে! এখন ওরা এসেছে ইসমাইল আসলে কোন দলে খেলবে সেটা জানতে! বিয়াইত্যা নাকি