× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

কোস্ট গার্ড পশ্চিম জোন ও বনবিভাগের যৌথ অভিযানে হরিণের মাংস সহ আটক ১

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
হরিণ শিকারীকে আটক

সুন্দরবনে পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে  ১৬ মার্চ ২০২৫ রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়া কর্তৃক যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ০৩ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান সমূহে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা সহ ০১ জনকে আটক করা হয়।

আটককৃত হরিণ শিকারী মো: বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পাশ্বেমারী এলাকার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান।

এবিষয়ে বনবিভাগ কৈখালী ষ্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন আটককৃত ব্যক্তি আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..