× Banner
সর্বশেষ
পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী  মাদারীপুরের শিবচরে দাখিল পরীক্ষার্থীর অসৎ উপায় অবলম্বন করায় বহিস্কার অ্যাসসেন্ট হেলথ-এর স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও কার্ডহোল্ডাররা দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

পিআইডি

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
গরুর হাটে মোবাইল কোর্ট

আজ ঢাকার বিভিন্ন কোরবানির পশুর হাটে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সমন্বিত পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। ঢাকা সিটি কর্পোরেশন, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে রাজধানীর সারুলিয়া গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালিত হয়। হাটের উভয় পাশে সিটি কর্পোরেশন কর্তৃক দুইটি ডাম্পিং স্টেশন স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা হয়েছে। এ সময় বর্জ্য অপসারণে নিয়োজিত কর্মী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়। হাটে আগত বিক্রেতা ও ক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে বার্তা প্রচার করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে ঢাকা মহানগর টিম ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করে। হাট কমিটি ও বিক্রেতাদের বর্জ্য সঠিক স্থানে ফেলাসহ শব্দ ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে সতর্ক থাকতে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গাবতলী ও বসিলা হাটে বর্জ্য ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হয়। পরিবেশবান্ধব হাট পরিচালনায় সংশ্লিষ্টদের মধ্যে লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

কোরবানির ঈদকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে প্রশাসন, বিক্রেতা ও ক্রেতাসহ সকল পক্ষের সম্মিলিত প্রয়াস জোরদার করার আহ্বান জানানো হয়েছে। সবাইকে বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে, শব্দ ও বায়ুদূষণ এড়াতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন গরুর হাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে যা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..