× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

কোরআন শরীফ রক্ষা করতে গিয়ে প্রাণ গেল নারায়ণগঞ্জের শিশু ওয়াজিদের

admin
হালনাগাদ: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চারতলা একটি ভবন খালের ওপর ধসে পড়ে । ধ্বসের ফলে  ওয়াজিদ নামে এক শিশু কোরআন শরীফ আনতে গিয়ে ভবনে চাপা পড়ে বলে জানিয়েছে তার সঙ্গে থাকা আরেক শিশু স্বপ্না।  ঘটনাটিতে ২ শিশুর মৃত্যুর হয়েছে। তাদের মধ্যে একজন শোয়েব, অন্যজন ওয়াজিদ।

ঘটনার দিন রোববার শোয়েবের লাশ উদ্ধার করা হলেও ওয়াজিদের লাশ মিলল মঙ্গলবার। স্বপ্না জানায়, প্রতিদিনের মতো রোববার বিকালে ওই ভবনে শিক্ষক সোনিয়া বেগমের কাছে তার সঙ্গে ওয়াজিদ ও শোয়েব আরবি পড়ছিল। তখন হঠাৎ শিক্ষক তাদের বলেন, ভবনটি কাঁপছে। এ কথা শোনার পরপরই তারা তিনজন পড়া রেখে উঠে দাঁড়ায়।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, এ ঘটনায় ৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন নিহত স্কুলছাত্র শোয়েবের মামা রনি। মামলার আসামিরা হলেন ভবনের মালিক জেবউননেছা, তার তিন ছেলে আজহার উদ্দিন, বাবু, সুমন ও মেয়ে শিউলী আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..