× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
companigonj

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত পপি আক্তার (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের স্ত্রী।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, গুক্রবার ভোর ৫টার দিকে পপি স্বামীর বসত ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের পিতা আব্দুল মালেক জানান, কয়েক বছর আগে পারিবারিক ভাবে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বালু জাফরের বাড়ির আব্দুস সাত্তার রিপনের সাথে তার মেয়ের বিয়ে দেয়া হয়ে। শ্বশুর বাড়িতে মেয়ে সুখে-শান্তিতে ছিল। তার শ্বশুর পরিবারের সদস্যরা ভালো ছিল। ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দেয়।  পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে তিনি তার মেয়ের আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..