× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে রাস্তার পাশে থেকে আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
কোম্পানীগঞ্জে রাস্তার পাশে থেকে আগ্নেয়াস্ত্র-ককটেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামীকাল ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একদিন আগে পরিত্যক্ত অবস্থায় পুলিশ পাইপগান ও ককটেল উদ্ধার করেছে।

গতকাল শনিবার ৫ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী চৌরাস্তা সংলগ্ন রাস্তার পার্শ্বে ঝোপের ভিতর থেকে ১টি পাইপগান উদ্ধার করে পুলিশ। অপরদিকে একই দিন রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার সাত্তারের দোকান সংলগ্ন রাস্তার পাশে থেকে ৭পিস ককটেল উদ্ধার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম একই দিন রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র ও ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..