× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কোম্পানীগঞ্জে গভীর রাতে ডাকাত-পুলিশ গোলাগুলি

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

সিলেট প্রতিনিধিঃ  জেলার কোম্পানীগঞ্জে গোলাগুলির ঘটনায় একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ ডাকাত সর্দার রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিক ১৫টি ডাকাতি ও খুনের মামলার আসামি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডাকাত-পুলিশ গোলাগুলির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলমসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত ওসি বায়েস আলম এনটিভি অনলাইনকে জানান, ১৫-২০ জনের একদল ডাকাত রাত ৯টার দিকে ডাকাতির উদ্দেশ্যে কলাবাড়ী এলাকায় ভোলাগঞ্জ ধলাই সেতুর পূর্বপাড়ে জমায়েত হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। ডাকাতের ছোড়া পাথরের আঘাতে আহত হন পাঁচ পুলিশ সদস্য।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড গুলি ছোড়ে।  পাল্টা গুলি ছোড়ে ডাকাতরাও।

ডাকাতদলের ছররা গুলি ও পাথর নিক্ষেপে আহত হন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম, উপপরিদর্শক (এসআই) রাশেদুল আলম খান, এসআই মোয়াজ্জেম হোসেন, এসআই শফিকুল আলম ও কনস্টেবল বিল্লাল আহমদ। আহতদের মধ্যে এসআই রাশেদুল আলম ও কনস্টেবল বিল্লালকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশের পাল্টা আক্রমণে ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত ছুরি, রামদা, বল্লম, ডেগার ও মুখোশ উদ্ধার করেছে। ডাকাত রফিককে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান ওসি।

 


এ ক্যটাগরির আরো খবর..