× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

স্টাফ রিপোর্টার

কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
অপশক্তি বেড়ে গেলে বিএনপি

বিএনপিতে কোন চাঁদাবাজ, দুর্নীতি, মারামারি হানাহানির স্থান নেই। মা যেমন অসুর বিনাশে আবির্ভূত হন তেমনি কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি তা প্রতিহত করবে। বলেছেন বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়ার) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

২৮ সেপ্টেম্বর(রবিবার) রাতে বরিশাল জেলার আগৈলঝাড়াস্থ পশ্চিম গোয়াইল গ্রামে শ্রীশ্রী জগন্মাতা দুর্গামন্দির মণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন।

বিএনপি প্রতিহত করবে

তিনি আরও বলেন, সুখে দুঃখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিশে আমরা একটা সুখী সমাজ গঠন করবো। যেখানে মানুষের ভিতর কোন ভেদাভেদ থাকবে না। আমরা সবাই এক হয়ে দেশের জন্য দেশের মঙ্গলের জন্য মাঠে ময়দানে ধানের শীষের প্রতীক নিয়ে ঘরে ঘরে চলে যাবো।

বিএনপি প্রতিহত করবে

আবদুস সোবহান বলেন, ধানের শীষের মর্যদা দিলে আমরা মর্যদা পাবো। আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির হাত ধরে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান গাড়ি থেকে নেমে গেট দেখে খুশিতে দ্যা নিউজ এর সম্পাদক প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তুমি এমনিতেই এক্সেপসনাল তোমার আয়োজনে পূজাও তোমার মত এক্সেপশনল। তিনি ষষ্ঠীতে আসায় সবাই খুশি হলে তিনি বলেন, আমি তো আপনাদের ঘরেরই ছেলে।

 

এর আগে দেবী দুর্গার ষষ্ঠী পূজায় শ্রী শ্রী জগন্মাতা দুর্গা মন্দিরে এলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক।

প্রত্যেকের একটাই কমন কথা ছিলো, মায়ের প্রতিমা যেমন সুন্দর, মনোমুগ্ধকর তেমনি বাকিসব আয়োজন।

উপজেলা শিক্ষা অফিসার প্রাণ কুমার ঘটক বলেন, এত সুন্দর প্রতিমা ভারতেও হয় না, ভারতেতো মডেল বানিয়ে রাখে। জগন্মাতা দুর্গা মন্দিরের মাকে দেখলে মনটা ভরে যায় খুব সুন্দর। বিএনপি প্রতিহত করবেদ্যা নিউজ এর সম্পাদককে তিনি বলেন, এক চন্দ্র যেমন পৃথিবী আলোকিত করে তেমনি আপনি একাই পুরো এলাকা আলোকিত করছেন দাদা।পূজায় অনেক শিক্ষণীয়

 

সমাজসেবা অফিসার বললেন, আপনাদের পূজায় অনেক শিক্ষণীয় বিষয়বস্তু আছে। সকল পূজা মণ্ডপ এভাবে ভাবা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..